মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

অস্ট্রেলিয়া ‘আন্ডারডগ’ হলেও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন লি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪৯৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বড় টুর্নামেন্ট মানেই অস্ট্রেলিয়ার দাপট। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অনেকেই অজিদের ফেবারিটের তালিকায় রাখেনি। বাংলাদেশসহ পরপর চারটি দলের কাছে সিরিজ হারাতেই অ্যারন ফিঞ্চের দলের ওপর আস্থা রাখতে পারেননি কেউ।

সেই দলে হয়তো ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। অজিদের এখনও টুর্নামেন্টের ‘আন্ডারডগ’ মানছেন সাবেক এই ফাস্ট বোলার। তবে সুপার টুয়েলভ পর্ব শেষে সেমিফাইনালের আগে লি জানালেন, এবারের বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে ওয়ার্নার-ফিঞ্চদের।

সেমিফাইনাল পর্ব শুরুর আগে এক কলামে নিজ দেশের সম্ভাবনা নিয়ে লি লেখেন, ‘একমাসের লড়াই শেষে, পাঁচ দিনে চার দলের তিনটি ম্যাচে নেমে এসেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আমাকে স্বীকার করে নিতেই হচ্ছে এই বছরটা অস্ট্রেলিয়ার হতে পারে।’

হঠাৎ লির কেন এমনটা মনে হচ্ছে, তার ব্যাখ্যায় এই কিংবদন্তি পেসার লিখেছেন, ‘আমার বিশ্বাস, অস্ট্রেলিয়া ক্যাম্প মোমেন্টাম ফিরে পেয়েছে। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে নামার আগে সবাই নিজ নিজ জায়গা থেকে ক্লিক করছে। অথচ এক মাস আগের কথাই ধরা যাক, টুর্নামেন্ট শুরু আগে ছন্নছাড়া দল ছিল অস্ট্রেলিয়া। কিন্তু টুর্নামেন্ট সামনে এগোতেও বড় তারকারা ঝলসে উঠেছেন।’

বিশ্বকাপ শুরুর আগে মারাত্ম অফ-ফর্মে ভুগছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে বিশ্বকাপে এরই মধ্যে দুটি ফিফটি করে ফেলেছেন তিনি। সুপার টুয়েলভের শেষ ম্যাচে তো রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর। মাত্র ৫৬ বলে খেলেন অপরাজিত ৮৯ রানের ইনিংস।

লি তার লেখায় জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর আগে ওয়ার্নারের কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়েছিলেন তিনি। আর ওয়ার্নার সেই প্রত্যাশা পূরণ করায় এখন বেশ খুশি তিনি। ওয়ার্নারকে কি বলেছিলেন, সেটাও ওই কলামে লিখেছেন লি, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমি ওয়ার্নারের সঙ্গে কথা বলি। তাকে জানাই, আমার বিশ্বাস তুমি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করবে, সুতরাং আমাকে হতাশ করো না।’

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102