মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

নিজেকে স্ক্রিণে দেখতে ভালো লাগতো না মাহির

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫৬৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ৭ বছর আগে ‘রঙ আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল হান্ট’ ২০১৪ প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে নাম লেখান সামিরা খান মাহি। হাজারো প্রতিযোগীকে পেছনে অর্জন করে নিয়েছিলেন প্রথম রানার-আপের স্থান। এরপর একস্ট্যাসি, জিপি, টেক্সমার্ট, প্রাইড গার্লস, বাংলালিংক, স্যাইলরহ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়ে কাজ করেন। অভিনয়েও নাম লিখিয়েছিলেন সেসময় কিন্তু তখন ফোকাস শুধু মডেলিংয়েই ছিলো। এরপর গেল কয়েকবছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন, ফিরেছেন সম্প্রতি।

বিরতি থেকেই ফিরেই ব্যস্ত হয়েছেন অভিনয়ে। গেল ৬ মাসে অভিনয় করেছেন ১৫টিরও বেশি নাটকে। এরমধ্যে ‘গার্লস স্কোয়াড’ দিয়ে আলোচনায় চলে আসেন তিনি। এখন তার যত ব্যস্ততা সব নাটককে ঘিরেই। নিজেকে এখন নাটকেই ব্যস্ত রাখতে চান তিনি, পাশাপাশি কাজ করতে চান ওটিটি প্লাটফর্মে।

সামিরা খান মাহি বলেন, ‘শুরুর দিকে আমার মডেলিংয়ের দিকেই বেশি ফোকাস ছিলো। যার জন্য অনেক কাজও করেছি। এর বাইরে তখন কিছু নাটকেও অভিনয় করেছিলাম কিন্তু অভিনয়ের প্রতি তেমন আগ্রহ ছিলো না। তখন আমার কাছে মনে হতো, আমি অভিনয়ের জন্য পারফেক্ট নই, নিজেকে স্ক্রিণে দেখতেও ভালো লাগতো না আমার। আমি ঠিক করে হাসতেও পারতাম না। এছাড়া অভিনয়ের জন্য অনেক কিছু জানতে হয়, এসব বিষয়ে খুব বেশি একটা ধারণা ছিলো না।’

তিনি আরও বলেন, ‘আমার দাঁতে সমস্যা ছিলো, প্রায় দুই বছরেরও বেশি সময় দাঁতে ক্লিপ পরে ছিলাম। এটা নিয়েও অনেক সমস্যা হতো। ছয় মাস আগে ব্রাচেস খুলি, এখন সবকিছু একদম পারফেক্ট আছে। এরপরই আবার নতুন করে কাজ শুরু করি। এখন পুরো মনোযোগটাই নাটকের দিকে।’

দর্শক সাড়া নিয়ে ‘দ্য ট্যাম্পল রান’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ দর্শকদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি, যেটা আগে কখনও প্রত্যাশাও করিনি। গত ছয় মাসে নতুন করে সবকিছু দেখছি, চিনছি। মনে হচ্ছে নিজের আলাদা একটা জগত তৈরি হয়েছে। দর্শকরা কাজ পছন্দ করছেন, তাদের ভালো লাগা, মন্দ লাগা জানাচ্ছেন। এগুলো আমার কাছে বেশ ভালো লাগছে।’

ভবিষ্যৎ লক্ষ্য জানিয়ে মাহি বলেন, ‘এখন আমার সম্পূর্ণ মনোযোগ অভিনয়ের দিকেই। নিজেকে একটু একটু করে গড়ে তুলছি। অভিনয়ের অনেক কিছু শিখছি। যখন বিষয়গুলো বুঝতে পারছি তখন একটা ভালো লাগা কাজ করে, কাজ করতেও এনজয় করি।

এখন ইউটিউবের পাশাপাশি ওটিটি প্লাটফর্মে ভালো ভালো কাজ হচ্ছে। সেসব প্লাটফর্মে কাজ করার ইচ্ছে আছে। এরমধ্যে জি-ফাইভসহ আরও বেশ কিছু প্লাটফর্ম থেকে কাজের প্রস্তাব এসেছে। কথাবার্তা চলছে তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করতে চাই। নিজেকে সমৃদ্ধ করতে চাই অভিনয়ে। সেদিক থেকে আমার লক্ষ্য একটাই, ইন্টারন্যাশনাল প্লাটফর্ম।’

সামিরা খান মাহি ‘হিশি’, ‘আমি তো বুঝিনি কখন’, ‘একদিন চাকুরী হবে’, ‘ইমোশনাল ম্যান’, ‘প্রেমিকার বয়ফ্রেন্ড’, ‘দ্য ট্যাম্পল রান’, ‘সকাল বিকাল রাত্রি’, ‘লুঙ্গিবাজ’, ‘চট্ট মেট্রো’, ‘ইচ্ছার উল্টোপিঠ’, ‘তরুণ তুর্কী’, ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দুপা’ নাটকে অভিনয় করেন।

এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘ভালোবাসার বৈশাখ’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। আমেরিকা প্রবাসী সংগীতশিল্পী তানভীর শাহীনের ‘একটাইতো মন’ গানের মিউজিক ভিডিওতে প্রথম মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেন মাহি। এরপর পুলক ও শিরীন চৌধুরীর ‘তুমি যে আমার’ গানেও মডেল হন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102