মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

মৌলভীবাজারে ট্রাকচাপায় একজন নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভাবাজারের রাজনগর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার মুন্সিবাজারের খলাগাঁও কবরস্থান নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

নিহত মোটরসাইকেলের নাম চালক আয়ন মিয়া (২৮)। তিনি মুন্সিবাজারের ব্রাহ্মণগাঁওয়ের আরব আলী মিয়ার ছেলে। তিনি এই মাসেই বিদেশ থেকে দেশে এসেছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে উপজেলার খলাগাঁও কবরস্থান  এলাকার রাজনগর সিলেট রোডে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে রাজনগর ফায়ার সার্ভিস।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102