মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

ঈশিতা এখন কি করছেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ছোটবেলা থেকেই তারকা ইমেজ নিয়ে মিডিয়ায় কাজ করতেন রোমানা রশীদ ঈশিতা। অভিনয় ও গান এই দুই মাধ্যমেই সফল তিনি। গানে কম কাজ করলেও অভিনয়েই বেশি ব্যস্ততা ছিল তার। 

কিন্তু বিয়ের পর সংসারি জীবনে প্রবেশ করার পর থেকে তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন এই বিনোদন তারকা। এক সময় একটি বেসরকারি টিভি চ্যানেলে চাকরিও করেন ঈশিতা। চাকরি ছাড়ার পর রেস্টুরেন্ট ব্যবসাতেও আগ্রহী হন। 

রাজধানীর বনানী ও মহাখালীতে দুটি রেস্টুরেন্ট ছিল তার। কিন্তু করোনার কারণে সেগুলোও বন্ধ করে দেন তিনি। 

এদিকে চলতি বছরের রোজার ঈদে একটি একখণ্ডের বিশেষ নাটকে অভিনয়ে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে আর পর্দায় আসেননি তিনি। কাজ না করলেও দর্শকের পছন্দের তালিকায় শীর্ষস্থানেই অবস্থান করছেন ঈশিতা। আপাতত মিডিয়ায় কোনো কাজ করছেন তিনি। সহসাই যে কাজে ফিরবেন তাও নিশ্চিত নন তিনি। 

এ প্রসঙ্গে ঈশিতা বলেন, আমি পরিবারকেই সব কিছুর ঊর্ধ্বে রাখি। আমার স্বামী সন্তানসহ অন্যদের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করি। আর করোনার কারণেও বাইরে তেমন একটা বের হই না। আমার কাজ যাদের ভালো লাগে তাদের অনেকেই জানতে চান আমি কাজ করিনা কেন। 

মিডিয়ার সামগ্রিক অবস্থা বিচেনা করে আপাতত কিছু করার পরিকল্পনা নেই। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলব। সবাই আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102