মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

পাতে থাকুক লোভনীয় প্রন কারি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৭২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: প্রন খেতে কে না পছন্দ করেন!এটি খেতে সবাই পছন্দ করে। আপনি ঝটপট মজাদার কিছু রান্না করতে চাইলে চিংড়ির বিকল্প নেই। এর যেকোনো পদ তৈরিতে সময় লাগে খুবই কম আবার খেতেও দারুণ মজা। আর তেমনই একটি পদ হলো প্রন কারি।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

চিংড়ি- ৩০০ গ্রাম  আদা-রসুন বাটা- ২ চা চামচ পেঁয়াজ কুচি- ২ টি পেঁয়াজ বাটা- ২ চা চামচ টক দই- ৩ চা চামচ জিরা গুঁড়া- ২ চা চামচ ধনিয়া গুঁড়া- ২ চা চামচ গরম মশলা গুঁড়া- ১ চা চামচ হলুদ গুঁড়া- ১ চা চামচ মরিচের গুঁড়া- ৩ চা চামচ কাঁচা মরিচ ৭/৮ টি 

লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রণালি-

প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর তাতে লবণ-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এবার প্যানে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন ও কাঁচা মরিচ ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেবেন। ভাজা হলে আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানো হলে তাতে চিনি ও টক দই দিয়ে ভালোভাবে নেড়ে মেশাতে হবে। এরপর তাতে দিয়ে দিতে হবে চিংড়িগুলো। নেড়েচেড়ে তাতে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। মিনিট ১৫ পর ঢাকনা তুলে গরম মশলার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। এরপর গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102