মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

প্রখ্যাত সাংবাদিক ও বুদ্ধিজীবী আব্দুল গাফ্‌ফার চৌধুরী অসুস্থ।সুস্হ্যতার জন্য দোয়া কামনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৭ এই পর্যন্ত দেখেছেন


বদরুল মনসুর : ইউকে বিডি টিভির প্রধান উপদেষ্টা, ভাষা আন্দোলনের স্মরণীয় গান, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা তিন বাংলার স্বনামধন্য বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক, কলাম লেখক,আব্দুল গাফফার চৌধুরী অসুস্থ।

যুক্তরাজ্যের স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিউমোনিয়ার আক্রান্ত হয়েছেন। কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।
তাঁকে হাসপাতালে নেওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর সহকারী তানিয়া জাহান ঝর্ণা।

এদিকে ইউ কে বিডি টিভি ও ইউ কে বিডি .কম এর চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ও ইউ কে বিডি .কম এর প্রধাণ সম্পাদক সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন এক বিবৃতিতে আমাদের গৌরব এবং গর্বের প্রতীক প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক ও বুদ্ধিজীবী আব্দুল গাফ্‌ফার চৌধুরীর সুস্থতার জন্য দেশে বিদেশে বসবাসকারী সকলের নিকট ইউকে বিডি টিভি পরিবারের পক্ষে দোয়া চেয়েছেন।

স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা ‘সাপ্তাহিক জয় বাংলার’ প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফ্‌ফার চৌধুরী এর আগে ২০১৭ সালের নভেম্বরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হন, সেবার বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে। ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের জটিলতা রয়েছে ৮৭ বছর বয়সী এই ভাষা সৈনিকের।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102