মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

বগুড়া জিলা স্কুলের ৩ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, বগুড়া: করোনায় আক্রান্ত হয়েছে বগুড়া জিলা স্কুলের তিন শিক্ষার্থী। আক্রান্তদের মধ্যে পঞ্চম শ্রেণির একজন ও দশম শ্রেণির দুই শিক্ষার্থী রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে করোনায় আক্রন্ত শিক্ষার্থীদের অভিভাবকরা। এছাড়াও করোনার উপসর্গের কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত আছে।

রোববার বগুড়া জিলা স্কুলের প্রধার শিক্ষক বলেন, করোনায় পজিটিভ শিক্ষার্থীদের কাছ থেকে সংক্রমণ যাতে অন্য শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে না ছড়ায়, সেজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। বিচ্ছিন্নভাবে দুই একজন আক্রান্ত হলেও এখনো আশঙ্কা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়ানোর কোনো আশঙ্কা নেই।

জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন, স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে। করোনা সংক্রমণের হার নিম্নমুখী হওয়ায় কেউ আর স্বাস্থ্যবিধি মানছেন না। তবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে রাখতে প্রয়োজনে মোবাইল কোর্ট দিয়ে অবস্থার উন্নতি করতে হবে। যদি কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না পড়ে সেজন্য সকলকে সচেতন হতে হবে। স্কুল খোলার আগে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দিকনির্দেশনা দেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. গাউসুল আজিম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে যারা ফেরি করে খাবার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকাতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102