মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

সপ্তাহে দুদিন হবে অষ্টম-নবম শ্রেণীর ক্লাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস মহামারি কাটিয়ে ফের প্রাণ ফিরছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এরইমধ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুল-কলেজ খুলে দেয়া হয়েছে। ধীরে ধীরে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেয়ার প্রস্তুতি চলছে।

এরইমধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এক নির্দেশনায় জানিয়েছে, অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে দুদিন করা হবে।

মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনি ও বুধবার নবম শ্রেণী এবং রোববার ও বুধবার অষ্টম শ্রেণীর ক্লাস নেয়া হবে। সোমবার সপ্তম শ্রেণী এবং মঙ্গলবার হবে ষষ্ঠ শ্রেণীর ক্লাস।

এ বছর এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন নেয়া হবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শ্রেণী কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুসারে চলবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর (নিম্ন মাধ্যমিক) শ্রেণিপাঠ মাধ্যমিকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে।

মাউশির নতুন আদেশ অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাধ্যমিক স্তরের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নতুন সূচি মোতাবেক পরিচালনা করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102