মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব

কাবুল থেকে লোকজন সরাতে বিলম্ব, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে নাগরিকদের সরিয়ে নিতে দেরি হওয়ায় অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী সিগরিদ কাগ। বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরার।

পররাষ্ট্রমন্ত্রী সিগরিদ কাগ স্বীকার করেন যে, সরকারের ধীরগতির কারণে কিছু স্টাফ এবং যারা ডাচ সেনাদের জন্য কাজ করেছেন তাদের সরিয়ে নেওয়া সম্ভব হয়নি সেসময়।

বৃহস্পতিবার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হলে ভোট হয়। অনাস্থা প্রস্তাবের পক্ষে ৭৮টি এবং বিপক্ষে ৭২টি ভোট পড়ে।

এসময় অধিকাংশ সদস্য মনে করেন, আফগানিস্তান থেকে তাদের নাগরিক ও যে সব আফগান যুদ্ধের সময় সাহায্য করেছিলেন দেশটির সেনাদের, তাদের সরিয়ে নিতে দেরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারেননি। এরপর অনাস্থা ভোটে হেরে যান সিগরিদ।

অনাস্থা ভোট পাস হওয়ার পর সিগরিদ কাজ তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, পার্লামেন্ট মনে করেছে, মন্ত্রিসভা দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। তিনি আরও বলেন, মন্ত্রী হিসাবে আমি দায় স্বীকার করতে বাধ্য।

আফগানিস্তানের রাজধানী কাবুল গত ১৫ আগস্ট তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর ভয় আর আতঙ্কে দেশ ছাড়তে শুরু করেন বহু মানুষ। এসময় নিজ দেশের নাগরিকদেরও ফিরিয়ে নেন বিভিন্ন দেশ। আফগান যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ৩১ আগস্ট কাবুল ত্যাগ করে। এর মাঝে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ও গোলাগুলিতে নিহত হন ৩০ জনের মতো। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যান আরও ১৭৫ জন। আহত হন আরও দেড় শতাধিক মানুষ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102