মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

পূর্বের মতোই জমজমের পানি বিতরণ শুরু মদিনায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯২ এই পর্যন্ত দেখেছেন

মনিরুজ্জামান সৌদি থেকে: মহামারী করোনার কারণে পবিত্র নগরী মক্কা ও মদিনায় সারি সারি সাজানো জারে জমজমের পানি সরবরাহ বন্ধ ছিল। দীর্ঘ প্রায় ২ বছর পর আজ থেকে মসজিদে নববির ভেতরে আগের মতো জারের মাধ্যমে জমজমের পানি বিতরণ কার্যক্রম শুরু করতে দেখা গেছে। এমনই তথ্য জানিয়েছে হারামাইন ডটইনফো ও হারামাইন আরকাইভস।

পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে সারি সারি সাজানো জমজমের পানির জার। হজের সময় ছাড়াও বছরজুড়ে ওমরাহ পালনকারী ও জিয়ারতকারীদের জন্য এসব জারে গরম ও ঠাণ্ডা জমজমের পানি সরবরাহ করে হারামাইন কর্তৃপক্ষ। একদল দক্ষ পানি সরবরাহকারী সার্বক্ষণিক এ কাজে নিয়োজিত থাকে। ট্রলি ভর্তি জারের মাধ্যমে সারি সারি সাজানো জারে গরম ও ঠাণ্ডা জমজমের পানি সরবরাহ করেন তারা।

মহামারি করোনা শুরু হলে সুস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে পানি সরবরাহকারী কর্মীদের সরিয়ে নেওয়া হয়। এ সময় জমজমের পানি বোতলজাত করে দুই পবিত্র মসজিদে সরবরাহ করা হয়। দীর্ঘ প্রায় ২ বছর পর পবিত্র মদিনার মসজিদে নববির ভেতরে আজ রাত থেকে ট্রলি ভর্তি জমজমের পানির জার নিয়ে পানি সরবরাহকারীদের নিজ নিজ কাজে যোগ দিতে দেখা যায়।

ইতিমধ্যে দিন দিন পবিত্র নগরী মক্কা-মদিনায় ওমরাহ ও জিয়ারতকারী উপস্থিতিও বাড়তে থাকে। পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালনে যথাযথ স্বাস্থ্যবিধি ও কড়াকড়ি থাকলেও পবিত্র নগরী মদিনায় স্বাস্থ্যবিধি মেনে আগে থেকেই জিয়ারতকারীদের ভিড় বাড়তে থাকে। তাই জিয়ারতকারীদের সুবিধার্থে বোতলের পরিবর্তে সারি সারি সাজানো জারের মাধ্যমে জমজমের পানি সরবরাহ শুরু হয়েছে মদিনায়।

তবে পবিত্র নগরী মক্কায় এখনও বোতলজাত জমজমের পানি সরবরাহ করা হয়। সম্প্রতি আরব নিউজের তথ্যে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপত্র হানি বিন হুসনি হায়দার জানান, প্রতিদিন পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হয়েছে। আর ওমরাহ ও জিয়ারতকারীদের জন্য জমজমের পানি সরবরাহও বাড়ানো হয়েছে। প্রতিদিন ৩ লাখ বোতল জমজমের পানি সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102