মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

হাজী মুজিব এমপির উদৌগে

ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমী আয়োজন

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৯২ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছেন  মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব)। তার নিজ বাসভবনে দুই দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে, যা ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।

শুক্রবার উৎসবের প্রথম দিনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকা থেকে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের কমলগঞ্জে এমপি’র বাড়ি কুশালপুরে নিয়ে আসা হয়। এ সময় তিনি নিজ হাতে শিশুদের নতুন পোশাকও পরিয়ে দেন।

পরে সংসদ সদস্যের সহধর্মিণী, পুত্রবধূ, কন্যা, মৌলভীবাজার জেলা প্রশাসকের সহধর্মিণী, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণীসহ পরিবারের নারী সদস্যরা শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। আনন্দঘন পরিবেশে শিশুরা ঈদের আনন্দে মেতে ওঠে। এছাড়া শিশুদের নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের আয়োজন করা হয়। তাদের প্রত্যেককে খাবারের প্যাকেটও প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, সংসদ সদস্য হওয়ার আগ থেকেই মুজিবুর রহমান চৌধুরী মানবিক কর্মকাণ্ডে সক্রিয়। পথশিশুদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমার এলাকায় ‘সুবিধাবঞ্চিত’ বা ‘পথশিশু’ শব্দগুলো মুছে দিতে চাই। তাদের জীবনমান উন্নয়নে কাজ করে প্রত্যেক শিশুকে বিদ্যালয়মুখী করাই আমার লক্ষ্য’।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102