বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরে অনুষ্ঠিত হবে ৪র্থ বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬ অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি

বোদা উপজেলা

সহকারী কমিশার এর বিরুদ্ধে ইজারদারকে হেনস্থার অভিযোগ

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার বোদা উপজেলা সহকারী কমিশার( ভুমি) আশরাফুল ইসলামের বিরুদ্ধে ইজারদারকে পানিতে চুবিয়ে হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, পরে জনরোষের মুখে হাতজোর করে ক্ষমা চেয়ে প্রান  রক্ষা পান ওই কর্মকর্তা।
প্রতি বছরের মত এবারও ১৭ মার্চ মঙ্গলবার থেকে বোদা করতোয়া নদীর তীরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বারুনী মেলা ও পূর্ণ্যস্নান। হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার বোদায় করতোয়া নদীর তীঁরে শুপুণ্যার্থীর যাতায়াতের সুবিধার্থে ঘাট ইজারাদাররা নদীতে অতিরিক্ত বাঁশের সাঁকো নির্মাণ করেন। সোমবার (১৬ মার্চ) এসি ল্যান্ড আশরাফুল ইসলাম মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যান। এসময় কচুরিপানা জমে স্রোত বাধাগ্রস্ত হওয়ায় একটি সাঁকোর দুটি পাটাতন তুলে রাখা দেখে ক্ষিপ্ত হন তিনি।
এ বিষয়ে ইজারাদারের (ঘাটিয়ার) জয়নাল আলী এ সময় ব্যাখ্যা দিয়ে বলেন, “স্যার, মেলা কাল থেকে শুরু। আজ লোক চলাচল কম হওয়ায় কচুরিপানা পরিষ্কারের জন্য সাময়িকভাবে পাটাতন তোলা হয়েছে।” কিন্তু তার কথা না শুনেই তিনি ক্ষিপ্ত হয়ে তাদের নদীতে চুবানোর নির্দেশ দেন তার গাড়ি চালককে এবং নিজে দাঁড়িয়ে থেকে লাঞ্ছিত করেন।
প্রত্যক্ষদর্শী ফজলে রাব্বি জানান, জনসম্মুখে একজন সরকারি কর্মকর্তার এমন অপেশাদার আচরণ দেখে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত এলাকাবাসী এসি ল্যান্ডকে ধাওয়া করলে তিনি আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
পরিস্থিতি বেগতিক দেখে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দীর্ঘ আলোচনার পর এসি ল্যান্ড আশরাফুল ইসলাম উত্তেজিত জনতার সামনে নিজের ভুলের জন্য হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করেন । তিনি প্রতিশ্রুতি দেন যে, মেলা চলাকালীন তিনি আর ওই এলাকায় আসবেন না।
বোদা সদর ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। এসি ল্যান্ড যা করেছেন তা মোটেও কাম্য নয়। আইনের কোনো ব্যত্যয় ঘটলে তিনি জরিমানা করতে পারতেন, কিন্তু এভাবে মানুষকে চুবানো সঠিক কাজ হয়নি। পরে ইউএনও এবং ওসিসহ বসে আমরা বিষয়টি সমাধান করেছি।
​এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।
​বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং আজ থেকে শুরু হওয়া বারুণী স্নানোৎসবে পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102