মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

বৃষ্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাবের এওয়ার্ড সিরিমনি ও কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত

কামরুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে যাত্রা শুরু করা
বিবিসিসি এর ২০ বছর পূর্তিতে এওয়ার্ড সিরিমনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাঁকজমক আয়োজনে বৃষ্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাব এর  সেক্রেটারী মতস্সির আলী শোভন এর পরিচালনায় এব সভাপতি সৈয়দ আবু সাঈদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও এওয়ার্ড বিতরণ করেন মোহাম্মদ রশীদ, সাংবাদিক খায়রুল আলম লিংকন, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, মোর্শেদ আহমদ মতচ্চির, শাকিব আহমদ নোমানি, রফিক হান্নান, রকিব খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রিকেটার মাহফুজ এলাহী ও স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন সালাহউদ্দিন আহমদ সবুজ।

ক্লাব কর্তৃপক্ষ তাদের বক্তব্যে বলেন ২০০৫ সাল থেকে ক্লাবের যাত্রা শুরু করে ২০২৫ সালে বিসিসিসি লীগ চ‍্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। খেলোয়াড় বেশি হওয়ার কারণে ক্লাবে খেলার সুযোগ প্রদানের জন্য বর্তমান ২টি টিম গঠন করা হয়েছে। তাদের আগামীর পরিকল্পনা তুলে ধরে বলেন, আগামীতে সিক্স এ সাইড টুর্নামেন্ট আয়োজন ও ১২ থেকে ১৮ বছর বয়সীদের কোচিং করানোর জন্য পরিকল্পনা রয়েছে।

ক্রিকেট ক্লাবের যাত্রা থেকে শুরু করে এপর্যন্ত যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বিবিসিসহ কর্মকর্তারা ও আগামীতে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখার জন্য আহবান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে  স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক‍্যাটাগরিতে খেলোয়াড়দের মধ্যে এওয়ার্ড বিতরণ করা হয়। এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে সেরা ব্যাটসম্যান এবং স্প্রিট অফ লিডারশিপ অ্যাওয়ার্ড এদিন আহমেদ, সেরা বোলার ২০২৫ মাহফুজ এলাহী, সেরা অলরাউন্ডার ২০২৫ মোহাম্মদ রাফি, অনুপ্রেরণামূলক কিংবদন্তি অ্যাওয়ার্ড সাকিব নুমানি, ক্রিকেটে অসামান্য অবদানেরঅ্যাওয়ার্ড সাদমান সাকিব, উদীয়মান ক্রিকেটার অ্যাওয়ার্ড ২০২৫ আনোয়ার আলীকে পুরস্কৃত করা হয়।

অতিথিবৃন্দ ও ক্লাব কমিটির পক্ষ থেকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফি আনুষ্ঠানিকভাবে টিমের ক‍্যাপ্টেন সহ সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে নৃত্য ও গান পরিবেশন করা হয়।

অনুষ্ঠান খেলোয়াড়, গনমাধ্যম কর্মী ছাড়াও ক্রীড়ামোদী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102