মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

আটোয়ারীতে মাদকসহ পিস্তল ও গুলি উদ্ধার

অটোয়ারি সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন
আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন কবির জানান, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আলী-এর নেতৃত্বে এনএসআই ও বিজিবি সদস্যদের সহযোগিতায় সোনাপাতিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে এই যৌথ অভিযান চালানো হয়।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে সোনাপাতিলা সীমান্ত এলাকার পশ্চিমপাড়া গ্রামের কুদ্দুসের বাড়িতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বাড়ির পূর্ব পাশের একটি খড়ির ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে দুটি বাটন ফোন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের পরিদর্শক এএসএম মঈনউদ্দীন কবির বলেন, অস্ত্র ও মাদক জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আটোয়ারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102