মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

প্রশাসনের উদ্যোগে

সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০২ এই পর্যন্ত দেখেছেন
সাদাছড়ির আধুনিকায়ন,দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর)  সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি নগরীর সিটি করপোরেশন পয়েন্ট  প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের যৌথ উদ্যোগের এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুর রহমান, সিলেটের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, এসএমপি কোতোয়ালি থানার সহকারী কমিশনার মুহিদুর রহমান খান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রবীণ সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সংসদ এর নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।
এসময় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামসু, জিডিএফ এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের প্রভাষক দৃষ্টি প্রতিবন্ধী মাহবুবুর রহমান রনি প্রমুখ বক্তব্য রাখেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর সমাজসেবা অফিসার খলিলুর রহমান। গীতা পাঠ করেন সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) জনি রঞ্জন দে।
পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে স্মার্ট সাদাছড়ি, ছাতা এবং শারীরিক প্রতিবন্ধীর মধ্যে ট্রাই সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102