মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব

যে মুহূর্ত’টি সাইমনের জীবনের সবচেয়ে প্রিয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: করোনা’র প্রথম ডোজের টিকা নেবার পরপরই করোনায় আক্রান্ত হন চিত্রনায়ক সাইমন সাদিক। করোনা থেকে সুস্থ হয়ে উঠে গতকাল স্ত্রী দীপা সাদিক’কে নিয়ে গিয়েছিলেন দ্বিতীয় ডোজের টিকা দিতে। সাইমন নিজে আর ক’টা দিন পর দ্বিতীয় ডোজের টিকা নিবেন বলে জানান।

তবে কাজের ব্যাপারে সাইমন জানান, টানা তিনটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ সেপ্টেম্বর থেকে টেকনাফে শুরু হতে যাচ্ছে অপূর্ব রানা পরিচালিত ‘জলরঙ’ সিনেমার কাজ। এরপর তিনি শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’ সিনেমার কাজ করবেন। অক্টোবর মাসে তিনি সিনেমায় তার গুরু জাকির হোসেন রাজু পরিচালিত ‘আর্তনাদ’ সিনেমার কাজ শুরু করবেন।

সাইমন জানান, জলরঙ’ সিনেমায় তার বিপরীতে কে কাজ করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। কারণ খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু গুছিয়ে নিয়ে নির্মাতা সিনেমাটির শুটিং করতে যাচ্ছেন। তাই নায়িকা নির্বাচনে সিদ্ধান্ত নিতে সময় লাগছে। এদিকে আজ সাইমন সাদিকের জন্মদিন। জন্মদিনে সাধারণত কোনকিছ্ইু আয়োজন করেন না তিনি। দিনটি বর্ণাঢ্যভাবেও আয়োজন করেন না।

তবে সাইমন বলেন,‘জন্মদিনে মানুষের দোয়া ভালোবাসা চাই। আমি নিজে দিনটিতে কোনকিছুরই আয়োজন করিনা। তবে ইচ্ছে আছে স্ত্রী ও দুই সন্তান সাইয়ান সাদিক ও সাইয়ার সাদিককে নিয়ে দুপুরে কোথাও বের হবো, নিজেদের মতো সময় কাটাবো, খাওয়া দাওয়াও করতে পারি। সত্যি বলতে কী আমার কাছে মনে হয় আমার প্রতিটি দিনই খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠেছি। সুস্থতা যে কতো বড় নিয়ামত তা একমাত্র আল্লাহই জানেন। আমার সুস্থতা আমার পরিবারের জন্য কতো বড় নিয়ামত তা আমি এখন আরো বেশি উপলদ্ধি করতে পারি। আমার বাবা, মায়ের আশীর্বাদ ছিলো বলেই আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠেছি। আমার বাবা মা’র জন্যও দোয়া করবেন সবাই।

আর আমার জীবনের সেরা মুহূর্তের কথা যদি বলতে হয় তাহলে বলবো জান্নাত সিনেমায় অভিনয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় চলচ্চিত্রর পুরস্কার প্রাপ্তির মুহূর্তটি।’

এদিকে সাইমন সাদিক অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’, শফিক হাসানের ‘বাহাদুরী’, শামীম আহমেদ রনির ‘লাইভ’, শওকত হাসানের ‘নদীর বুকে চাঁদ’।

কিশোরগঞ্জের ছেলে সাইমন সাদিকের সিনেমায় অভিষেক হয় জাকির হোসেন রাজুর ‘জ্বী হুজুর’ সিনেমার মধ্যদিয়ে। এ সিনেমাতে তার নায়িকা ছিলো সারাহ্ জেরীন। তবে সাইমন নায়ক হিসেবে আলোচনায় আসেন জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ সিনেমাতে অভিনয়ের মধ্যেদিয়ে। এতে তার বিপরীতে ছিলো মাহিয়া মাহি। এই সিনেমার প্রত্যেকটি গান শ্রোতা র্দশকের মধ্যে বেশ সাড়া ফেলে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102