মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলছে জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ৩১ আগস্ট বিকেল ৪টায় সেগুনবাগিচায় শিশুকল্যাণ পরিষদের হলে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু সাহিত্য সম্মেলন-২০২১’।

অনুষ্ঠান উদ্বোধন করবেন সংসদ সদস্য অ্যাড. শামীমা আক্তার খানম এমপি। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ তাঁতী লীগের কার্যকরি সভাপতি সাধনা দাস গুপ্তা। সভাপতিত্ব করবেন ১৫ আগস্টের শহীদ পরিবারের কৃতিসন্তান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবি আবুল বাসার সেরনিয়াবাদ।

বিশেষ অতিথি থাকবেন ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক সিরাজুল ফরিদ, প্লানচেট লেখক কাপ্তান নূর, কবি সায়েজ বদরুল, ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক সৈয়দ রোকন উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখবেন উদযাপন কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সদস্য সচিব ডা. আতিয়ার রহমান। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ তাঁতী লীগের সংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী। উপস্থাপনা করবেন কবি জালাল খান ইউসুফী।

বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কারে ভূষিত হবেন- লুৎফর রহমান রিটন (শিশুসাহিত্য), সৈয়দা জোহরা আলাউদ্দিন, (প্রবন্ধ), সুফিয়া বেগম (গবেষণা), মির্জা গোলাম সারোয়ার (প্রবন্ধ), ইমরুল ইউসুফ (শিশুসাহিত্য), সুমন্ত রায় (প্রবন্ধ), উত্তম কুমার চৌধুরী (কবিতা), ইসমত আরা খান মুক্তা (কবিতা), উত্তম কুমার পাল হিমেল (সাংবাদিকতা), সেলিনা শেলী (কবিতা)।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102