বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরে অনুষ্ঠিত হবে ৪র্থ বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬ অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি

দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম। তিনি দলের নেতাকর্মীদের প্রতি জনগণের কল্যাণে পাশে থাকার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুর আব্বাসউদ্দীন খান মডেল কলেজ প্রাঙ্গণে দলের আয়োজিত সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময়, বর্তমান সরকারকে তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘‘স্বৈরাচারী আওয়ামী লীগ নানা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শেখ হাসিনা পালালেও তাদের দোসররা এখনও মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে।’’ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “আওয়ামী লীগ দেশের আইনি ব্যবস্থা, প্রশাসনসহ বিভিন্ন খাতে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া প্রয়োজন।”

এছাড়াও, বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘‘অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে, দেশকে পুনর্গঠন করতে পারে বিএনপি।’’ তিনি আরও বলেন, ‘‘বিএনপি ক্ষমতায় এলে, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্য, কৃষিসহ ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে।

সম্মেলনে উপস্থিত হাজার হাজার জনগণের উদ্দেশে তারেক রহমান তর্কে না জড়িয়ে, আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102