মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

আবারও বিয়ে করতে যাচ্ছেন বাঁধন

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও ব্যবসায়ী সনেট দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ২০১০ সালের ৮ সেপ্টেম্বর বিয়ের পিড়িঁতে বসেন। তবে বিয়ের এক বছর পর তার কোল জুড়ে আসে কন্যা সন্তান সায়রা। ডিভোর্স সার্টিফিকেট অনুযায়ী ২০১৪ সালের ১০ আগস্ট বিচ্ছেদ হয়ে তাদের।

এদিকে প্রায় এক দশক ধরে সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করে তুলেছেন তিনি। মাঝে অনেক ঝড়-ঝাপ্টা গেলেও সেসবকে পাত্তা না দিয়ে মেয়েকে নিয়ে বেশ সুখেই জীবন পাড়ি দিচ্ছেন বাঁধন।

হঠাৎ অভিনেত্রীর ৪১তম জন্মদিনে মায়ের কাছে একটি স্পেশাল আবদার করেন সায়রা। মেয়ের আবদার— মায়ের জীবনে নতুন কেউ আসুক। এরপর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি চারদিক ছড়িয়ে পড়েছে, আবারও বিয়ে করতে যাচ্ছেন বাঁধন। বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন না অভিনেত্রীও। তিনি জানান, পথচলার একজন সঙ্গী হতেই পারে। পাশাপাশি কেমন জীবনসঙ্গী চান এটাও জানিয়েছেন বাঁধন।

এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, নিঃসন্দেহে মনে করি, জীবনসঙ্গীর প্রয়োজন আছে। আমাকে আমার মতো গ্রহণ করবে, এমন মানসিকতা থাকাটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে তাকে সঙ্গী হিসেবে পথচলা যেতেই পারে। তবে এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102