মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

পূজায় সম্প্রীতি রক্ষার ব্যাপারে সজাগ থাকুন: শায়খ আহমাদুল্লাহ

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

আসন্ন দুর্গাপূজায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো অসাধু চক্র যেন সুযোগ নিতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘দুর্গাপূজায় অসাধু চক্র যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে, এ বিষয়ে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ দেশের সম্প্রীতির গায়ে যেন কোনো ধরনের দাগ না লাগে, এ বিষয়ে সজাগ থাকতে হবে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘পূজা এলেই একটি মহল সংখ্যালঘুদের ওপর নিপীড়ন করে বিশেষ ফায়দা হাসিল করতে চায়। সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’

মহাষষ্ঠীর মধ্যদিয়ে আজ বুধবার শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই উৎসব।

লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, আজ ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর সারাদেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজার সংখ্যা হবে ২৫৩টি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102