মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

সৌদি সরকারের অনুমতি পেলেই মদিনা ফ্লাইট চালু করা হবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪০৫ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, ‘সৌদি সরকারের অনুমতি পেলে ওমরাহ যাত্রীদের জন্য সরাসরি মদিনা ফ্লাইট চালু করা হবে।’

তিনি বলেন, ‘ওমরাহ যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ঢাকা থেকে সরাসরি মদিনায় ফ্লাইট চালুর ব্যাপারে আমরা সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করছি।’

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে ‘কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে পবিত্র ওমরাহ ব্যবস্থাপনা ও পালনের চ্যালেঞ্জ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘ওমরাহযাত্রী ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। পজিটিভ আসলে তিনি যেতে পারবে না। এক্ষেত্রে প্রবাসীদের টিকিট রিসিডিউল করা হয়, ওমরাহযাত্রীদের ক্ষেত্রেও তাই করা উচিত।’

এসময় ওমরাহযাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। এছাড়া সিনোফার্মার টিকা নিয়ে ওমরাহ পালনে যাওয়ার সুযোগের বিষয়ে সৌদি আরবের নির্দেশনা প্রয়োজন বলে মত দেন তিনি।

‘হাব’ সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

ওমরাহ চালু হওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক বলেন, ‘২৪৭টি ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। শিগগিরই আরও তালিকা প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘সিনোফার্মার টিকাগ্রহণ করে ওমরাহ করতে যাতে বাংলাদেশের মানুষ যেতে পারেন, সে বিষয়ে সৌদি সরকার ও রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।’

বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রনালয় সচিব মো. নূরুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মো. মোকাম্মেল হোসেন এবং বাংলাদেশস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আলদুহাইলান।

অন্যদের মধ্যে সভায় বক্তৃতা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, জেদ্দার কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম প্রমুখ।

সভা শেষে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তাছাড়া ২১ আগস্টে নিহত সব শহীদ ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102