মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সংবাদকর্মীদের মতবিনিময়

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সংবাদকর্মীগণের সাথে মতবিনিময় সভা করেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য মো: আব্দুল লতিফ, সহ সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক মো: আসদুজ্জামান শামিম, সদস্য শাহ মো: নাজমুল ইসলাম, রেজওয়ানুল হক রিজু প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, আমি ঠাকুরগাঁওয়ের হয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।  তিনি আরো বলেন,আইনশৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভূমির জটিলতা,  শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও শিক্ষার্থীদের মেধা মননে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া -সাংস্কৃতিকসহ যে সমস্ত সমস্যা সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে সেগুলো সমাধানের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। এছাড়াও তিনি এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে বিন্দুমাত্র কৃপনতা থাকবে না বলে  সকলের সহযোগিতা কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102