মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

পূজা মণ্ডপ পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে দূর্গা পূজা, সনাতন ধর্মের মানুষের বড় উৎসব। এ উৎসবের সময় দূর্গা পূজার মণ্ডপগুলো পাহারা দিতে হবে। তিনি বিএনপি নেতাকর্মিদের বলেন, পাড়ায় পাড়ায় পূজা মণ্ডপগুলো পাহারা দিতে হবে।  সনাতন ধর্মের মানুষজন যেন নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরো বলেন, ছাত্র-জনতার গণ আন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তার আগে অনেক ছাত্র-জনতাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে, গুম করেছে। অনেক ছাত্রকে পঙ্গু করে দিয়েছে।  এখন ভারতে পালিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। ভারত সরকারকে আহবান জানানো হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে।

বিএনপি মহাসচিব আরো বলেন, দেশটাকে দূর্নীতি করে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার। মেগা প্রজেক্টের মাধ্যমে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান এমপি পযর্ন্ত লুটপাট করেছে।

বিএনপি মহাসচিব বলেন, এখন আমরা স্বাধীন হয়েছি,অর্ন্তবর্তীকালীন অল্প দিনের সরকার। তারা নির্বাচনী পরিবেশ তৈরী করবে। আইনশৃঙ্খলা ঠিক রাখবে। আ’লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। বিভিন্ন অফিসে ঘুষ একটি ব্যাধিতে পরিণত হয়েছে।

এদিকে আবার মাদ্রাসায় পড়লে নাকি জঙ্গি হয়ে যাবে ,তাই মাদ্রাসাগুলোতে অনেক অন্যায় অত্যাচার করেছে স্বৈরাচরী শেখ হাসিনা সরকার। হেফাজত ইসলামের অনেক নেতাকর্মিকে শাপলা চত্বরে রাতের আধারে গুলি করে হত্যা করেছে। এই খুনি আ’লীগ ও তার নেত্রী শেখ হাসিনাকে কখনোই এদেশের জনগণ ক্ষমা করবে না। মানবতাহীন আচরণ করায় তাদের বিচার এদেশের মাটিতেই হবে।

উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জের্ড মূর্তজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, পয়গাম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলীসহ ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

জনসভা যৌথভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102