মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

শেখ হাসিনা-খালেদা জিয়ার নজরে থাকলে চোর থেকে মন্ত্রী হবে: খালেদ মুহিউদ্দীন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ এই পর্যন্ত দেখেছেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভালো নজরে থাকলে চোর থেকে মন্ত্রী হওয়া যায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালেদ মুহিউদ্দীন বলেন, একটু ফটকাবজি না করলে বাংলাদেশে টাকা হবে না। ফটকাবাজি করলেই পকেটে দু-চারটা পয়সা আসবে। আর তখনই সে পলিটিক্যাল লিডার হবে। এরপরে হবে এমপি।

তিনি বলেন, এমপি হওয়ার পর শেখ হাসিনা ও খালেদা জিয়ার ভালো নজরে থাকতে পারলে চোর হবে, বাটপার হবে এবং মন্ত্রী হবে। আমরা আবার ঐ মন্ত্রীকে দেখার জন্য ৫০ হাজার জন যাবো এয়ারপোর্টে। তার সঙ্গে আবার ছবি তুলে শালী, দুলাভাই সহ সবাইকে দেখাবো।

সাংবাদিকরাও সংবাদ সম্মেলন করতে গিয়ে প্রধানমন্ত্রীরা সঙ্গে ছবি তোলেন বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি বলেন, আমি কিছুদিন সরকারি চাকরি করেছি। আমি ছিলাম ছোট চাকর। পোস্টিং ছিলো নরসিংদী। শেখ হাসিনা ছিলো বড় চাকর। শেখ হাসিনা বড় চাকর বলে তাকে পাত্তা দেয়ার কি আছে সেই প্রশ্নও রাখেন খালেদ মুহিউদ্দীন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102