মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১

মনিপুরে ভয়াবহ সংঘাতে ভারত থেকে আলাদা, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ এই পর্যন্ত দেখেছেন

ভারতের মনিপুর রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছে যে, নতুন করে সহিংসতার পরিপ্রেক্ষিতে ভুয়া খবর যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আলাদা হয়ে পড়েছে ভারত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোয়াটস্অ্যাপ, ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামের মতো বিভিন্ন সামাজিক মাধ্যম মারফত এবং খুদে বার্তা ছড়িয়ে বিক্ষোভকারীদের জড়ো করে, যাতে অগ্নিসংযোগ বা ভাঙচুরের মতো সহিংসতা না ঘটানো যায়, তা রুখতেই এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজ্যের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উস্কানিমূলক বক্তব্য এবং ভুয়া খবর ছড়ানোর আশঙ্কাও প্রকাশ করা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিবের সই করা ওই নোটিশে।

ব্রডব্যান্ড, ভিস্যাট ও ভিপিএনসহ সবধরনের ইন্টারনেট এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হচ্ছে। আপাতত ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত এই নির্দেশ কার্যকরী থাকবে বলে জানানো হয়েছে।

এদিন রাজধানী ইম্ফলে ছাত্র বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ টিয়ার শেল ছুড়েছে বিক্ষোভকারীদের দিকে। আবার ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলাদুটিতে কারফিউ জারি করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102