মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

ব্রিটিশ প্রধানমন্ত্রী আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাষ্ট্রীয় সফরে রিপাবলিক অব আয়ারল্যান্ড যাচ্ছেন। এর মাধ্যমে ৫ বছর পর শনিবার (৭ সেপ্টেম্বর) ডাবলিন যাচ্ছেন কোনও ব্রিটিশ সরকারপ্রধান। ব্রিটেন তার নিকটতম প্রতিবেশীর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তার অংশ হিসেবেই এই সফরের আয়োজন করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সফর শুরুর আগে এক বিবৃতিতে স্টারমার বলেছেন, ‘আমাদের দু’দেশের সম্পর্ক কখনই পূর্ণতা লাভ করেনি। আমি তা বদলাতে আগ্রহী। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত সামনে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতে এসেছে।’

২০১০ সালের পর চলতি বছরের জুলাইতে সরকার গঠন করতে সমর্থ হয়েছে স্টারমারের লেবার পার্টি। ক্ষমতায় আসার পর থেকেই তিনি ইইউ সদস্যদের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

২০১৬ সালের গণভোটে ইইউ ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কারণে অ্যাংলো-আইরিশ সম্পর্ক চাপের মধ্যে পড়ে। কেননা, যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত উত্তর আয়ারল্যান্ড ও তার নিকটতম প্রতিবেশী আয়ারল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভারসাম্যে রাখা জটিল আকার ধারণ করে।

যুক্তরাজ্যের অন্যতম বাণিজ্যিক মিত্র হচ্ছে আয়ারল্যান্ড। দুই দেশের মধ্যে ব্যবসার আর্থিক মূল্য বছরে প্রায় ১ হাজার কোটি ইউরো।

সফরে স্টারমার আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করবেন। এছাড়া, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে একটি ফুটবল ম্যাচ উপভোগ করবেন তারা দুজন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102