মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

রাজু ভাস্কর্যে ‘জয় বাংলা’ স্লোগান মুছে দিলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের স্প্যামে লেখা ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ লেখাটি মুছে দিয়ে এর জায়গায় ‘চির উন্নত মম শির’ লিখে টিএসসি এলাকায় ছাত্রলীগের শেষ স্মৃতিচিহ্ন মুছে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে তারা ১৭ আগস্ট লেখাটি মুছে ফেলার উদ্যোগ নিলেও দেশে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী লেখাটি মুছে দিয়ে সেখানে নতুন পঙ্‌ক্তি লেখেন।

এই কাজে নেতৃত্ব দেয়া ৬ শিক্ষার্থীর একজন হলেন এস. এম. এহসান উল্লাহ (ধ্রুব)। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলে ফ্যাসিবাদের দলীয় স্লোগান ‘জয় বাংলা’ লেখা ছিল। স্বৈরাচার তার অস্তিত্ব বিভিন্নভাবে মানুষের মনস্তত্ত্বে ঢুকিয়ে দিতে চায়। তারই প্রতীক হিসেবে ক্যাম্পাসের সব থেকে দৃশ্যমান স্থানে ছিল এই লেখা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বৈরাচারের সব সিম্বলিক নিদর্শনগুলোকে মুছে ফেলতে চাই। যেন স্বৈরাচার কোনোভাবেই পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি আরো বলেন, আমরা তারই অংশ হিসেবে ‘জয় বাংলা’ লেখাটি মুছে দিয়ে সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অমর পঙ্‌ক্তি ‘চির উন্নত মম শির’ লিখে দিয়েছি। এই লেখার মাধ্যমে আমরা সবাইকে বারবার মনে করিয়ে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ইতিহাসের ধারাবাহিকতায় ২০২৪ এ-ও তা পুনরায় প্রমাণিত। সুতরাং ভবিষ্যতেও যদি কোন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মাথা উঁচু রেখে প্রতিবাদ জারি রাখবে।

এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো থেকে ছাত্রলীগের লেখা মুছে দিয়ে সেখানে জুলাই বিপ্লবের গ্রাফিতি আঁকা হয়। সেদিন টিএসসির ভেতরে থাকা ‘ভয় কি পদাতিক’ লেখাটিও মুছে দেয়া হলেও অধিক উচ্চতায় মেট্রোরেলের স্প্যামে ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ লেখাটি মুছতে পারেনি শিক্ষার্থীরা। আজ এই লেখাটি মুছে দেয়ার মাধ্যমে ছাত্রলীগের শেষ গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিলো শিক্ষার্থীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102