মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

মানহানি মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এই পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

তিনি বলেন, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ আদালতে করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বাদী ও আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন জানান, ২০২২ সালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলাম। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একটি সাক্ষাৎকারে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছিলেন। সেই মামলাটি আদালত আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন। ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাই।

২০২১ সালের ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার আবেদনটি করেছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক একেএম ওমর ফারুক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102