মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

সাংবাদিকদের ওপর আক্রমণ ও অরাজকতা বন্ধ করুন: সম্পাদক পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

চলমান পরিস্থিতিতে সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত এবং সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার সম্পাদক পরিষদের পক্ষ থেকে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার কোটাবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের মুখে এবং অনেক আত্মত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। গত প্রায় তিন সপ্তাহে এখন পর্যন্ত জ্ঞাত তথ্য অনুযায়ী চার শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। গণমাধ্যমের পাঁচ কর্মী নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিন্দা জানিয়ে শোক প্রকাশ করছে সম্পাদক পরিষদ।

বিবৃতিতে আরও বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাতে একধরনের অরাজকতা দেখা যাচ্ছে। জনমানুষ ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে সবাই। কলকারখানাসহ আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। সংখ্যালঘুর ওপর আক্রমণেরও কিছু ঘটনা গণমাধ্যমে এসেছে, যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

এ ছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগের পর লুটপাট এবং একাধিক টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা প্রতিরোধে রাষ্ট্রপতিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সব রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন এবং দেশের জনগণকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে সম্পাদক পরিষদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102