মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী

ত্বকের যত্নে দুধ-জাফরান

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান না এমন মানুষ পাওয়া দুষ্কর। সবাই চান নিজের ত্বক আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে উঠুক। দাগহীন উজ্জ্বল ত্বক প্রত্যাশা করেন সবাই। এর জন্য অনেকেই নিয়ম মেনে শুরু করেন রূপচর্চা। কিন্তু শুধু রূপচর্চাতে কখনও ত্বকের দীর্ঘস্থায়ী গ্লো পাওয়া সম্ভব নয়। তাই অনেকেই উজ্জ্বল ত্বকের জন্য বেছে নেন জাফরানকে।

একটু ত্বকের যত্ন করলেই আপনিও পেতে পারেন এমন সুন্দর ত্বক। দুধ ও জাফরান এমন দুটি প্রাকৃতিক উপাদান, যা ব্যবহার করে আপনিও পারেন ত্বকে অসাধারণ পরিবর্তন আনতে। কীভাবে ব্যবহার করবেন এবং এর উপকারিতা সম্পর্কে জেনে নিন একনজরে।

যা যা লাগবে : জাফরান এক চা চামচ, দুই চা চামচ দুধ ও গরম পানি। সঙ্গে রাখতে পারেন ফেসওয়াশ।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে উপাদান দুটি ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর মিশ্রণটি পুরো মুখে ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি ও হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করুন।

দুধ ও জাফরান প্যাকের উপকারিতা

দুধ ও জাফরান প্যাকে রয়েছে বেশ কিছু উপকারিতা। যা নিয়মিত ব্যবহারে আপনার ত্বকে পরিবর্তন আসবে। যেসব টিস্যু বয়সের ছাপ ফেলতে দায়ী, সেসব মেরামত করে ত্বকের ভেতর থেকে তারুণ্য জাগিয়ে তোলে জাফরান ও দুধের মিশ্রণ। যারা বয়সের ছাপ নিয়ে চিন্তিত তারা নিয়মিত এই প্যাক ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে দেখবেন পরিবর্তন আসছে আপনার ত্বকে। এই প্যাক ত্বকের শুষ্ক ভাব দূর করে কোমল ও নরম করতে সাহায্য করে। ফলে আপনি স্বস্তি অনুভব করবেন। জাফরান ও দুধের এই মিশ্রণ রোদে পোড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল ও রং ফর্সা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102