মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

দেশব্যাপী নাশকতায় বিএনপি-জামায়াত জড়িত

ষ্টাফ রিপোর্টার
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশিদ।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এসব নাশকতায় জড়িতদের একে একে  গ্রেফতার করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি-জামায়াতের ১৫০’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

অতিরিক্ত কমিশনার মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর মিন্টুরোডস্থ ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে এসব সহিংসতা চালানো হয় বলে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে।  কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দুষ্কৃতকারীরা সরকারি স্থাপনা মেট্রোরেল, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)ও সেতু ভবনে অগ্নিসংযোগ করেছে।

হারুন অর রশিদ বলেন, বিএনপি করে বলেই তাদের গ্রেফতার করেছি এমনটি নয়, গ্রেফতারকৃতদের মোবাইল ফোনে নাশকতার নির্দেশনার মেসেজসহ তথ্য পাওয়া গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102