মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত

ব্রিটিশ মন্ত্রীসভায় দুই বঙ্গকন্যার যোগদানে

বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ উৎসব

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়াতে ব্রিটেনের বাঙ্গালী কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা। এরই ধারাবাহিকতায় প্রতিদিনই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে আনন্দ সভা ও মিষ্টি বিতরন। বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে বাংলাটাউনের লন্ডনবাংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় আনন্দসভা মিষ্টি বিতরণ।

বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সেক্রেটারী শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আব্দুল কাদির চৌধুরী মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সভায় সংগঠনের সদস্য ছাড়াও অংশ নেন বাংলামিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ , রাজনীতবিদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

আনন্দ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডঃ আনসার আহমেদ উল্লাহ, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, চ্যানেল এস টিভির হেড অব নিউজ কামাল মেহদি, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ রহমান, সাংবাদিক আবু সালেহ মোঃ মাসুম, আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলার আহবাব হোসেন, সাংবাদিক মিসবাহ জামাল, সাংবাদিক রোমানা রাখি, সাংবাদিক আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, সাংবাদিক ফয়সল মাহমুদ, রেদওয়ান খান, জিলু খান, এম এ মুকিত, ড. নূরুন্নবী, শওকত ফরাজি, শফিউল আলম, সাংবাদিক সোহাগ যাদু।

বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি বাতিরুল হক সরদার, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল বাছির, কোষাধ্যক্ষ কয়েছ আহমদ রুহেল, সদস্য জামাল আহমদ খান, সদস্য কিটন শিকদার, সদস্য নুরুন্নবী আলী, সদস্য কামরুল আই রাসেল প্রমুখ।

আনন্দ সভায় বক্তারা বলেন এই দুই বঙ্গনারী ব্রিটেনের মন্ত্রীসভায় স্থান পাওয়াতে ব্রিটেনের বহুজাতিক সমাজে বাঙ্গালী এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্বল হয়েছে। আমরা আশাবাদি অদুর ভবিষ্যতে হাউজ অব কমন্সে আমাদের কমিউনিটির কোন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাব সেদিন আর বেশী দূরে নয়।

এযাবত হাউজ অব কমন্সে বাংলাদেশী বংশদ্ভোত চারজন এমপি রয়েছেন। এর থেকে টানা পাচ বাবের সাংসদ রোশনারা আলী পেয়েছেন হাউজিং কমিউনিটি এবং লকেল গভর্নমেনেটর মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। অপরজন টানা চার বারের সাংসদ জাতির পিতা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক পেয়েছেন ইকোনমিক সেক্রেটারি টু দ্যা ট্রেজারী এন্ড সিটি মিনিস্টারের দায়িত্ব।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102