সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ফ্রান্স

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফ্রান্স দূতাবাসে দেশটির জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেছেন, বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত। বিশ্বের এ অংশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশ কোন দিকে যায় তা গুরুত্বপূর্ণ। এ কারণেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ফ্রান্স আগ্রহী।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফ্রান্স দূতাবাসে ফান্সের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন ফরাসী রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেন, ‘অনেক বিশেষজ্ঞ ও সাংবাদিক মনে করেন সম্পূর্ণরূপে বাণিজ্যিক কারণে ফ্রান্সের এ সম্পর্ক উন্নয়নের আগ্রহ। যারা তথাকথিত এয়ারবাস চুক্তি ও অন্যান্য বাণিজ্যিক বিষয় উল্লেখ করতে চান, অবশ্যই তারা ভুল এবং আমাদের প্রতিযোগীদের মাধ্যমে তারা পক্ষপাতদুষ্ট।

ফরাসী রাষ্ট্রদূত বলেন, ‘গত কয়েক মাস তাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, কেন ফ্রান্স বাংলাদেশের মতো একটি দেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চায়; যেখানে এই অঞ্চলে ফ্রান্সের এরই মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদার রয়েছে।’

দুই দেশের সম্পর্ক বর্তমান সময়ের মত করে আগে কখনও ‘বলিষ্ঠ হয়নি’ মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, ‘বিগত মাসগুলোতে আমার কাছে অনেকবার জানতে চাওয়া হয়েছে, এ অঞ্চলে একাধিক শক্তিশালী কৌশলগত অংশীদার থাকার মধ্যেও ফ্রান্স কেন বাংলাদেশের দেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব তৈরি করতে চাচ্ছে?’

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক দুই দেশের মধ্যে ঐতিহাসিক মেলবন্ধন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশের কৌশলগত ক্ষমতা অর্জনে সমর্থনের আগ্রহ আছে আমাদের। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর লেখা চিঠিতেও তা স্মরণ করিয়ে দেন।’

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ‘কিন্তু এটা সত্য যে, আমাদের বর্তমান পৃথিবী অবাঞ্ছিত উন্নয়নের নাট্যমঞ্চে পরিণত হয়েছে। একসময় এটি খুব হতাশাজনক হতে পারে। সংঘাতপূর্ণ এলাকার সংখ্যাবৃদ্ধি, জনপ্রিয়তা ও উদারনীতিবাদের উত্থান, এসবই গুজবের সঙ্গে হাত ধরাধরি করে চলে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102