সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ভিসেন্সায় প্রবাসীদের ইতালিয়ান ভাষা পরীক্ষা অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

ইতালিয়ান ভাষা সংক্রান্ত জটিলতার কারণে অনেক সরকারি সুযোগসুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন প্রবাসী বাংলাদেশিরা।

বর্তমানে ইতালির সরকারের অধীনে বিভিন্ন শহরে অন্যান্য ভাষাভাষীর পাশাপাশি বাংলাদেশিরাও কাফ অফিসের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন।

তেমনই প্রবাসীদের বিভিন্ন সেবায় কাজ করে যাচ্ছে সিএসএন বাংলা (CSN Bangla) নামে একটি সংস্থা।

গত ৮ জুলাই ভিসেন্সায় সিএসএন কাফ এর দ্বারা A2 Carta di Soggiorno এবং B1 Cittadinanza ইতালিয়ান ভাষা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য দেশের প্রবাসীরাও অংশ নেন। এসময় পরীক্ষা পর্যবেক্ষণ করেন আব্বুল্লাহ আল কাফি রিপন, টিচার মারিনা, অয়ন কাজী, আবু সায়েম প্রান্তসহ অনেকে।

বিপুল সংখ্যক মানুষকে আইনগত পরামর্শ দেয় সিএসএন কাফ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগত অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের কল্যাণ নিশ্চিত করাই সিএসএন কাফের লক্ষ্য।

সিএসএন প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন সেবার মাধ্যমে সুনাম অর্জন করেছে সিএসএন। আশা করছি, সবার সহযোগিতা ও দোয়ায় ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে। প্রবাসীদের শতভাগ সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে সিএসএস কাফ। সংস্থাটি যে কোনো ধরনের আইনবিষয়ক তথ্য ও সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102