সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাবেন না। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার এমনটাই জানিয়েছেন।

রাশিয়ার সঙ্গে ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখায় এমন আশঙ্কার কথা জানান দিমিত্রি পেসকভ।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রিটেন ওই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে। মস্কোর নিরাপত্তা বিষয়ে উদ্বেগের প্রতি পশ্চিমাদের উদাসিনতা এবং রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ থেকে ওই যুদ্ধ শুরু হয়েছিলো।

লন্ডন রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তেজনা ও সংঘাত বাড়িয়ে দিয়েছে। ব্রিটেন এখন পর্যন্ত রাশিয়ার ১১০০ নাগরিক এবং ৮০০ টিরও বেশি রুশ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার নির্বাচিত হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সাংবাদিকদের আরো বলেন, লন্ডন একইভাবে মস্কোর বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে যাচ্ছে। সে কারণে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির বিজয় এবং নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাবেন না বলেই মনে হচ্ছে।

পুতিন স্টারমারের বিজয়কে স্বাগত জানাবেন কি না জানতে চাইলে পেসকভ স্পষ্ট করে বলেন, সবকিছুই নির্ভর করছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের ওপর। যদিও তিনি শান্তিপূর্ণ এবং সৃজনশীল কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন বলে মনে হচ্ছে না।

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি ৬৫০টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102