সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ডিআরইউ’র ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর বার্ষিক ফল উৎসব শনিবার ইউনিটির সেগুন বাগিচাস্থ কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন, কৃষি সচিব ওয়াহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, ডিআরইউর সাবেক সভাপতি বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার। অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ডিআরইউর সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি শুক্কুর আলী শুভ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব বলেন, আমরা বারোমাসী আমসহ বিভিন্ন ফল উৎপাদনের চেষ্টা করছি। আমাদের গবেষণাগারে নতুন নতুন গবেষণার মাধ্যমে সব মৌসুমে যেন সব ফল পাওয়া যায় তার পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। ইতিমধ্যে বারোমাসী আম ফলনের ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে গেছি।

তিনি জানান, বাংলাদেশের চাহিদার ৭০ শতাংশ ফল দেশেই উৎপন্ন হয়। আর ৩০ শতাংশ বিদেশ থেকে আনতে হয়। আবার উৎপাদিত ফলের ৩০ শতাংশ নানাভাবে বিনষ্ট হয়ে যায়। এ ব্যাপারে আমরা শিগগিরই পরিকল্পনা গ্রহণ করে কাজ করছি।

তিনি আরও জানান, দেশে দৈনিক ৫ কোটি ডিম প্রয়োজন হয়। এ ডিমের বেশির ভাগই দেশেই উৎপাদিত হচ্ছে। তিনি কৃষি খাতে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশে আর কোন দিন খাদ্য সংকটের কোন সম্ভাবনা নাই। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা কৃষিতে অনেক এগিয়ে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারই নির্দেশনায় আমরা এগিয়ে চলছি।

ফল উৎসবে আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, কলা, লটকনসহ দেশি প্রায় সব রকমের ফল স্থান পায়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলে এ উৎসব।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102