সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নিজের নামে ইন্সটিটিউট স্থাপনে নিষেধ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টি‌য়ার টেকনোলজি’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করতে চায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)। তবে প্রধানমন্ত্রী তার নামের বিষয়ে না বলেছেন। এমনকি নিজের নামে আর কোনো প্রতিষ্ঠান না করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠককালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নিজের নামে প্রতিষ্ঠান চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তার নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) আইন ২০২৪-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অনুমোদেন দেওয়া হয়। মন্ত্রিসভায় কার্যকরভাবে বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

প্রসঙ্গত, ভবিষ্যতে নিজের নামে কোনো প্রকল্পের নামকরণ না করতে গত ৯ মে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102