সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

খাগড়াছড়িতে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত

রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদৌগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সূর্যোদয়ের সময় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিহার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পরে জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতা কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দলীয় অফিসে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের নেতা সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজিত ত্রিপুরা,সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল , মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,যুব মহিলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102