সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে মিঠাপুকুরে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, হাঁড়িভাঙা আম ও সবজি সংরক্ষণের জন্য দেশের প্রথম বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে মিঠাপুকুরে। সেই সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁড়িভাঙা আমের চাষ ও বাজারজাতকরণে মার্কেট লিংকেজ এবং আম চাষিদের প্রণোদনার আওতায় আনা হবে।

শুক্রবার বিকালে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে জিআই পণ্য হাঁড়িভাঙা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, হাঁড়িভাঙা জিআই পণ্য হয়েছে তা বেশি বেশি করে প্রচার করতে হবে। আম চাষিদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।

এর আগে কৃষিমন্ত্রী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আধুনিক কৃষি প্রযুক্তি, ফল-ফসলের ১২টি স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর-৫ আসনের সংসদ-সদস্য জাকির হোসেন সরকার, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102