


২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির আলোচনা অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেয়া হয়েছে।
শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে এই দাওয়াতপত্র নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ। বিএনপির পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
এই তথ্য নিশ্চিত করে আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, বিএনপির সিনিয়র ছয় নেতাকে দাওয়াত কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে।
তারা হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
নিউজ /এমএসএম