সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সচিবালয় নির্দেশমালা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

বাসস
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

দাপ্তরিক কার্যাবলী সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল পদ্ধতিতে নিষ্পত্তির লক্ষ্যে সচিবালয় নির্দেশমালা, ২০২৪ প্রণয়ন করা হয়েছে। গত ১২ জুন এটি প্রকাশ করা হয়। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ ও রুলস্ অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী এই নির্দেশালা প্রণয়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগ।

বিদ্যমান নির্দেশমালা পরিমার্জন ও হালনাগাদ করার লক্ষ্যে আটটি সভা ও দুটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত মতামত ও পর্যবেক্ষণসমূহ বিবেচনা করে আন্তঃমন্ত্রণালয় কমিটি ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ এর খসড়া প্রণয়ন করা হয়।

২০২৪ সালের ২ জুন প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুমোদিত হয়। এরপর গত ১২ জুন তা বই আকারে প্রকাশিত হয়।

এই নির্দেশমালায় আটটি নির্দেশ, ৩০টি উপনির্দেশ ও ৩১টি ক্রোড়পত্র নতুনভাবে সংযোজিত হয়েছে। ৮৮টি নির্দেশ, ৯৪টি উপনির্দেশ ও ১৩টি ক্রোড়পত্রের আংশিক সংশোধন এবং দুটি নির্দেশ ও তিনটি উপনির্দেশ বিলুপ্ত করা হয়েছে।

প্রথমবারের মতো সচিবালয় নির্দেশমালা প্রকাশিত হয় ১৯৭৬ সালে। ওই নির্দেশমালার ভাষা ছিল ইংরেজি। ১৯৭৮ সালে সচিবালয় নির্দেশমালা বাংলায় অনুবাদ করা হয়।

এরপর সচিবালয় নির্দেশমালার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০০৮ সালে। সচিবালয় নির্দেশমালার সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয় ২০১৪ সালে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102