সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সিলেটে বন্যা পরিস্থিতি: সিসিক কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

সিলেট মহানগরীর বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে মহানগরীর নিমাঞ্চলের এলাকায় পানি প্রবেশ করেছে। এ অবস্থায় সোমবার (১৮) থেকে সিলেট সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ সব আশ্রয়কেন্দ্র ও কবলিত এলাকা পরিদর্শন করেছেন। বন্যা পরিস্থিতি সৃষ্ট হওয়ায় সিলেট সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১টায় সিটি করপোরেশনের ২৬, ২৮ ও ২৯ নং ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রে যান সিসিক মেয়র। এ সময় তিনি কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের খোঁজ খবর নেন ও সিসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বৃষ্টির মধ্যেও আমরা সোমবার (১৭ জুন) সুন্দরভাবে ঈদ পালন করতে পেরেছি। কিন্তু আজ সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ২৬, ২৮ ও ২৯নং ওয়ার্ড এলাকায় পানি উঠেছে। ইতোমধ্যে আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছি। বন্যা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তার জন্য জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও ১৭ পদাতিক ডিভিশনের মেজরের সঙ্গে আমি যোগাযোগ করেছি। সন্ধ্যা ৭টায় নগরভবনে বৈঠক রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সিসিকের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর রায়হান আহমদ, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102