সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

শনিবার ছুটি ফেরাতে নতুন পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে টানা ২০ দিনের ছুটি। তবে, এরই মধ্যে আলোচনায় আছে শনিবারের সাপ্তাহিক ছুটি ফিরিয়ে আনার ব্যাপারটি। এ অবস্থায় সাপ্তাহিক ছুটি আবারও দুইদিন কার্যকর করা হলে বছরের শুরুতে ও মাঝামাঝিতে চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে দুই দফায় যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে বেগ পেতে হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। আর তাই বিষয়টি নিয়ে নতুনভাবে পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। ইঙ্গিত মিলেছে শিক্ষাপঞ্জিতে কাটছাঁট করে চলমান ২০ দিনের টানা ছুটি কমিয়ে আনার।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের একাধিক সূত্র বলছে, ঈদের পর পুনরায় শনিবারের সাপ্তাহিক ছুটি ফিরিয়ে দেয়া হতে পারে। তবে একইসঙ্গে শিখন ঘাটতি পূরণে গরমের ছুটি কমানো হতে পারে। সেক্ষেত্রে চলমান ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলে দেয়া হতে পারে সব স্কুল-কলেজ ও মাদরাসা।

মাধ্যমিক-১ শাখার একজন উপ-সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, বছরের শুরুতে তীব্র শীত ও মাঝামাঝি সময়ে টানা তাপদাহের কারণে শিখন ঘাটতি তৈরি হয়। নতুন কারিকুলামে জুলাই মাসে যে ষাণ্মাসিক মূল্যায়ন হবে, তার প্রস্তুতিও ভালো হয়নি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সিলেবাস শেষ করতে পারেনি। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ২ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।

তবে অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ জুন পর্যন্ত ছুটি দিয়েছে। অর্থাৎ, ২৪ জুন থেকে তারা ক্লাস নেবেন। ওইদিন অথবা একদিন আগে বা পরে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা আসতে পারে। এ নিয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ঈদের ছুটি শেষে অফিস খুললে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

মাধ্যমিক-২ শাখার আরেকজন সিনিয়র সহকারী সচিব বলেন, শিক্ষামন্ত্রী নিজে ঈদের পর পুনরায় শনিবারের ছুটি ফিরিয়ে আনার কথা বলেছেন। সেটা করলে ক্লাস কমে যাবে। তাই শিখন ঘাটতির বিষয়টি বিবেচনা করে গ্রীষ্মের ছুটি কমানোর আলোচনা হয়েছে।

সেক্ষেত্রে কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, এমন প্রশ্নে তিনি বলেন, ১৯ বা ২০ তারিখের মধ্যে এ নিয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে। এটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102