সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ঈদের দিন ভারি বৃষ্টি হতে পারে যে বিভাগে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

ঈদ যত সামনে আসছে দেশের আবহাওয়া ততই বৈরি হতে শুরু করেছে। হঠাৎ করেই বৃষ্টি নামছে দেশের বিভিন্ন স্থানে। কোথাও কোথাও আবার হচ্ছে ঝড়। চলমান ৫ দিনের সরকারি ছুটিতে ৩ দিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এবার ঈদের দিন ৩ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

ঈদুল আজহার দিন (সোমবার) দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯ জুন থেকে দক্ষিণাঞ্চল ও ঢাকার দিকে বৃষ্টি শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কুড়িগ্রামের রাজারহাটে। এছাড়া সুনামগঞ্জ, সিলেট, শেরপুর, রংপুরসহ বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102