মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩১৯ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ছাতকে গৃহহীন ও ভূমিহীনদের জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। সোমবার (৯ আগস্ট) বিকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মোল্লাপাড়ায় নির্মিত ৭৪টি ঘরের উপকারভোগীদের সাথে কথা বলেন বিভাগীয় কমিশনার। এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সনজিত কুমার চন্দ, সিএ-২ খুর্শেদ আলম, প্রকল্প কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপহারের ঘরের একটি কক্ষে চা-বিস্কুটের দোকান দিয়ে জিবিকা নির্বাহ করা এক মহিলাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর উপহার দেয়া হয়। পরিদর্শন শেষে উপকারভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে ছাতক পৌরসভায় বাংলা বাঙালীর স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102