সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ওয়েলস আওয়ামী লীগের উদৌগে নতুন বাজেটকে স্বাগত জানিয়ে সভা অনুষ্ঠিত

ফয়ছল মনসুর
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন
যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার  উদ্দ্যোগে বাংলাদেশ সরকারের ২০২৪-২৫ অর্থ বছরের বাস্তবসম্মত ও গণমুখি বাজেটকে স্বাগত জানিয়ে বৃটেনের ওয়েলসের রাজধানী কাডিফে রোববার (৯জুন) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য  আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু, ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, আইন বিষয়ক সম্পাদক হারুন তালুকদার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, কাউন্সিলার সালেহ আহমদ,
আকতারুজ্জামান কুরেশি নিপু,কাওসার হোসেইন, মুহিবুর রহমান খসরু।
জাস্টিস ফর জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ওয়েলসের কনভেনার আলহাজ্ব আসাদ মিয়া, ডেপুটি কনভেনার আলহাজ্ব লিলু মিয়া, ওয়েলস কৃষক লীগের সভাপতি  শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস তাতীলীগের সদস্য সচিব জহির আলী, ওয়েলস শ্রমিক লীগের সদস্য সচিব এস এ খান লেনিন, সাবেক যুবলীগ নেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন সাধারন সম্পাদক মফিকুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর,সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন, শেখ সুমন তরফদার, আব্দুল বারিক,আসাদ মিয়া, মোহাম্মদ ফয়ছল মনসুর, নজির আহমদ, নুরুল ইসলাম, সাইফুর রহমান, জয়নাল ইসলাম জাংগির বখত, আতাউর রহমান ,আব্দুল আজিজ, এনাম আহমেদ,কামাল আহমদ, ইকবাল আহমেদ, সেবুল আলী, রাসেল আহমদ, মাহমুদ চৌধুরী, এম এ  রউফ, ফখরুল আলম, ও শামীম আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভার সভাপতির বক্তব্যে “এই বাজেটের মূল প্রতিপাদ্য হচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার বলে উল্লেখ করে ভারসাম্যমূলক একটি বাজেট উপহার দেবার জন্য  মানণীয় প্রধানমন্ত্রী “মাদার অব হিউম্যানিটি” শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, এই বাজেটর লক্ষ্য দেশের অর্থনীতিকে ধীরে ধীরে করোনা অতিমারি এবং বিশ্বে চলমান যুদ্ধ পূর্ববর্তী উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে ফিরিয়ে নেয়া। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এ বাজেট বাস্তবসম্মত ও গণমুখী।
সভায় ওয়েলস আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক বলেন, এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, কৃষি, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেয়া হয়েছে। যা দেশের মানুষের জীবনমান উন্নত করবে।
সকলকে মহান রাব্বুল আলামিনের দরবারে দেশরত্ন শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া চেয়ে বক্তারা আরও বলেন বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বহু ষড়যন্ত্র হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না! জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে! আল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে এদেশের উন্নয়নের জন্য বাঁচিয়ে রেখেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, অপশক্তি চক্রের সকল প্রকার অশুভ অপতৎপরতা রুখে দিয়ে, মৃত্যু ভয়কে উপেক্ষা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।   প্রস্তাবিত বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার ‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে সকল বক্তারা অভিমত ব্যাক্ত করেছেন।।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102