রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

ঘূর্ণিঝড় পরর্বতী ক্ষয়ক্ষতি মোকাবেলায় মন্ত্রণালয় প্রস্তুত- প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

ঘূর্ণিঝড় পরর্বতী ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি  সম্পন্ন হয়েছে। ৯ হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে দূর্যোগ প্রবণ এলাকায়  শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, তবে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা ছুটির বাইরে থাকবে। সিটি কর্পোরেশন ও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে জনসাধারণের নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

রবিবার (২৬ মে) আবহাওয়া অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি  বলেন, জান ও মালের নিরাপত্তায় সরকারি ও বেসরকারিভাবে  আমরা চেষ্টা করছি যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায়। বর্তমান সরকার পূর্বের মতো এবারো দূর্যোগ মোকাবিলায়  সংশ্লিষ্ট সকলে কাজ করছে।

মুহিবুর রহমান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় যাবতীয় কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমাল এর নিম্ন অংশ আগামীকাল ভোর নাগাদ দেশের উপকূলীয় অঞ্চল দিয়ে অতিক্রম করবে। জোয়ারের  মধ্যে নিম্নভাগ অতিক্রম করার কারণে বাতাসের গতি বেগ বাড়বে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে অতি ভারী বর্ষণ হতে পারে।   সিলেট ও পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102