মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে

গাজায় গণহত্যার প্রতিবাদ করায় বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলের নির্বিচার গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে। বিক্ষোভে অংশগ্রহণ করায় নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশিসহ ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বিক্ষোভের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা ভঙের কারণে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এরই মধ্যে দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশিসহ ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থী মায়মুনা ইসলাম নুহার রুমমেটসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নুহার বাবা চট্টগ্রাম জেলার সদ্বীপ উপজেলা বাসিন্দা মনির হোসেন বলেন, নুহা ফুল স্কলারশিপ নিয়ে নিউরো সায়েন্সের তৃতীয় সেমিস্টারে পড়াশোনার পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ে চাকরিও করছেন। গ্রেপ্তার এড়াতে নুহা লুকিয়ে ছিলেন বলে উল্লেখ করেন তার বাবা।

তিনি আরও বলেন, মেয়ে নুহা ও তার সহপাঠীরা আমেরিকান বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ইসরায়েলের তহবিল প্রত্যাহারের দাবি করছে। তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধেরও দাবি জানাচ্ছে। ইহুদি সম্প্রদায়ের অনেকেই তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে।

মনির হোসেন বলেন, নুহা ও তার সঙ্গীরা ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিশ্ববিখ্যাত হার্ভার্ড, এমআইটিসহ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রমশ মানবতার আন্দোলনে যোগ দিচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102