সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যেসব দেশে ঈদুল ফিতর হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য ও সৌদিসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ঈদ আজ বুধবার (১০ এপ্রিল)। বাংলাদেশসহ অবশিষ্ট  দেশগুলো ঈদ উদযাপন করবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার (৯ এপ্রিল) শেষ হচ্ছে পবিত্র রমজান মাস। এসব দেশ বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবে।

বুধবার ঈদ উদযাপিত হবে যুক্তরাজ্য, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে। গত বছর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর চেয়ে একদিন পরে ঈদুল ফিতর পালন করেছিল ওমান। তবে এই বছর সৌদির সঙ্গেই ঈদ উদযাপন করবে দেশটি। আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, সুদানসহ উত্তর আফ্রিকার মুসলিমরাও ঈদুল ফিতর উদযাপন করবেন বুধবার। পাকিস্তানেও ঈদ বুধবার।

ফিলিস্তিনে বিভীষিকাময় পরিস্থিতিতে উদযাপিত হবে এবারের ঈদ। গত ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় সামরিক আগ্রাসন ও নজিরবিহীন হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। গত বছরও গাজায় ঈদ হয়েছিল আতশবাজি, রঙিন জামা আর ঐতিহ্যবাহী খাবারে। এবার সেখানে শুধুই হাহাকার, কবর আর গণকবরে শোকগাথা, বাবা-মা হারানো হাজারো এতিমের বুকফাটা চিৎকার। এবারের ঈদের দিনটিও যে তাদের একই রকম কাটাতে হবে তা সহজেই অনুমেয়।

বিশ্বে সবার আগে এই বছরের ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে দেশটির মুসলিমরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে। ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলোতেও ঈদ হবে বুধবার।

যুক্তরাষ্ট্রের জনবহুল ও মুসলিম অধ্যুষিত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দিয়েছে।

ভারত এখনও ঈদের দিন ঘোষণা করেনি। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার ভিত্তিতে দেশটিতে ঈদ উদযাপিত হবে। যদি মঙ্গলবার চাঁদ দেখা না যায় তাহলে ভারতে ঈদ হবে বৃহস্পতিবার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102