সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

কমিউনিটির মধ্যে ভাতৃত্ব ও রমজানের তাৎপর্য তুলে ধরতে বৃষ্টলে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির মানুষের সম্মানে ও  রমজানের তাৎপর্য তুলে ধরতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতে বৃষ্টল সেন্ট্রাল মসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজিক এর সভাপতিত্বে, সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর পরিচালনায় ও মসজিদ পরিচালনা কমিটির সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ড মেয়র অব বৃষ্টল কাউন্সিলর পল গগিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক চৌধুরী, আজিজুর রহমান, সৈয়দ আবু সাঈদ আহমেদ, আকলাকুল আম্বিয়া রাবেল, আঙ্গুর আলম, দিলদার মিয়া, মোহাম্মদ মনির, তারেক আহমদ, আব্দুল ওয়াহিদ, হাবিবুর রহমান, আক্কাস আনসারি, রাকিব আহমদ, আব্দুল গাফ্ফার, সিরাজ আহমদ, শফিকুর রহমান চৌধুরী, ফকরুল আলী, আইয়ুব আলী, আক্তার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের সন্তান আবিদুর রহমান ও নাশিদ পরিবেশন করেন শিহাব উদ্দীন।

লর্ড মেয়র অব বৃষ্টল কাউন্সিলর পল গগিন এরকম আয়োজনের জন্য মসজিদ কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে মলটিকালচার কমিউনিটির মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে যার ফলে আমাদের কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।

রমজানের তাৎপর্য, বিশ্ব মানবের মঙ্গল ও ঐক্য কামনা করে ইফতার পুর্ব দোয়া পরিচালনা করেন বৃষ্টল সেন্টাাল মসজিদের খতিব হাফিজ মাওলানা ইকরাম 

অনুষ্ঠানে মজাদার খাবার তৈরী করে দেওয়ার জন্য তারেক আহমদ, দিলদার মিয়া, আঙ্গুর আলম, জহিরুল হক সহ মসজিদ পরিচালনা কমিটির সকল সদস্যকে কমিটির সভাপতি সহ কমিউনিটির নেতৃবৃন্দ ধন্যবাদ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102